ওয়ারেন্টি নীতি
আলিফ নেটওয়ার্ক একটি বিশ্বস্ত পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠান। যেহেতু আমরা সরাসরি কোনো পণ্য উৎপাদন করি না, তাই ওয়ারেন্টি সেবা প্রদান মূলত সংশ্লিষ্ট ব্র্যান্ডের শর্তাবলী অনুযায়ী পরিচালিত হয়। আলিফ নেটওয়ার্ক শুধুমাত্র ব্র্যান্ড কর্তৃক নির্ধারিত ওয়ারেন্টি শর্তাবলী অনুসরণ করে এবং গ্রাহকদের জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।
সম্মানিত গ্রাহকদের উদ্দেশ্যে:
আমরা গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। দ্রুত ও কার্যকর গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা অনুসরণ করা আবশ্যক। অনুগ্রহ করে, আমাদের প্রতিষ্ঠান থেকে যেকোনো পণ্য ক্রয়ের পূর্বে নিম্নোক্ত শর্তাবলী ভালোভাবে পর্যালোচনা করুন।
আলিফ নেটওয়ার্ক-এর ওয়ারেন্টি শর্তাবলী:
- পণ্যের ক্রয় রশিদ, ইনভয়েস বা বৈধ প্রমাণপত্র ছাড়া কোনো ওয়ারেন্টি সেবা প্রদান করা হবে না।
- ওয়ারেন্টি কেবলমাত্র সেইসব পণ্যগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলোর জন্য মূল ব্র্যান্ড ওয়ারেন্টির সময়সীমা নির্ধারণ করেছে।
- যেকোনো ফিজিক্যাল ড্যামেজ যেমন পোড়া, ভাঙা, টেম্পারিং, মরিচা পড়া, ফাঙ্গাস, পোর্ট ড্যামেজ ইত্যাদি হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
- পণ্যের স্টিকার বা সিরিয়াল নম্বর মুছে গেলে বা অস্পষ্ট হলে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
- ল্যাপটপের ওয়ারেন্টি সাধারণত ১-৩ বছর পর্যন্ত প্রযোজ্য, তবে ব্যাটারি ও অ্যাডাপ্টারের জন্য শুধুমাত্র ১ বছরের ওয়ারেন্টি প্রদান করা হয়।
- কেসিং-এর ভিতরের কোনো অংশ পরিবর্তন বা সিরিয়াল নম্বর ভিন্ন হলে ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
- ওয়ারেন্টির আওতাভুক্ত পণ্য ত্রুটিযুক্ত হলে তা মেরামত করে দেওয়া হবে, তবে নির্দিষ্ট শর্তে পণ্য পরিবর্তন করা হতে পারে।
- যদি কোনো প্রোডাক্ট মেরামতের অযোগ্য হয় এবং স্টকে সমমানের কোনো পণ্য না থাকে, তবে মূল্য সমন্বয় বা উন্নততর বিকল্প প্রদান করা হতে পারে।
- সফটওয়্যার সমস্যা বা ডাটা ক্ষতির জন্য আলিফ নেটওয়ার্ক দায়ী থাকবে না এবং পুনরুদ্ধার বা পুনঃস্থাপনের দায়ও নেবে না।
- তরল পদার্থ দ্বারা ক্ষতিগ্রস্ত হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
- ওয়ারেন্টির আওতায় পণ্য গ্রহণের পর সার্ভিস সম্পন্ন করে ফেরত দেওয়ার জন্য ৫-৪০ দিন বা তার বেশি সময় লাগতে পারে, যা আমদানিকৃত যন্ত্রাংশের প্রাপ্যতার উপর নির্ভর করবে।
- ‘লাইফ টাইম ওয়ারেন্টি’ বলতে বোঝানো হয়, যতদিন বাজারে পণ্য উপলব্ধ থাকবে ততদিন ওয়ারেন্টি সেবা দেওয়া হবে।
- ওয়ারেন্টির আওতার বাইরে যেকোনো সার্ভিসের জন্য নির্ধারিত ফি প্রযোজ্য হবে, যা গ্রাহকের সম্মতির ভিত্তিতে কার্যকর হবে।
আমরা সর্বদা আপনার প্রযুক্তিগত সমস্যার সমাধান ও উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।







